‘রামায়ণ’- এ মেঘনাদ চরিত্রে রাঘব জুয়াল
সোশ্যাল মিডিয়ায় রাঘব জুয়ালের মেঘনাদ অবতারের ভিডিয়ো ভাইরাল হতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। অ্যাকশন ও নেতিবাচক চরিত্রে এর আগে ‘কিল’ ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছিলেন রাঘব। এক নেটিজ়েন মন্তব্য করেছেন, ‘মেঘনাদ চরিত্রের জন্য একদম পারফেক্ট রাঘব জুয়াল।’ অন্য একজন লিখেছেন, ‘রাঘব ফের একবার পর্দায় আগুন ধরাতে চলেছেন।’ প্রসঙ্গত, নীতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক চলচ্চিত্রে A.R. Rahman এবং অস্কারজয়ী সুরকার হ্যানস জ়িমারের যৌথ সঙ্গীত পরিচালনা এক অনন্য মাত্রা যোগ করেছে।