দিনক্ষণ এখনও স্পষ্ট নয়
কবে রাজ্যে পুরভোট, আপাতত তা অনিশ্চিত। রাজ্য নির্বাচন কমিশনের বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গিয়েছে। ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অরিন্দম মানি, জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে জানিয়েছেন, আপাতত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্থগিত রাখা হচ্ছে। কত দিনের জন্য এই স্থগিতাদেশ, বা করে চূড়ান্ত খসড়া প্রকাশিত হবে, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে।