চিকিৎসায় জোর দেশীয় গাইডলাইনেই, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের
বিদেশি চিকিৎসা-পদ্ধতি ও নির্দেশিকার উপরে অতিরিক্ত নির্ভরশীলতার প্রবণতা থেকে বেরিয়ে আসার ডাক দিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, ‘১৯৪৭–এ দেশ রাজনৈতিক স্বাধীনতা পেলেও সাংস্কৃতিক স্বাধীনতা এখনও অধরা। চিকিৎসার ক্ষেত্রেও নিজেদের তৈরি প্রোটোকলকে যথাযথ গুরুত্ব দিতে হবে।’ তিনি জানান, ভবিষ্যতে রাজ্য মেডিক্যাল কাউন্সিল এবং বিভিন্ন চিকিৎসক সংগঠনকে নিয়ে বৈঠক করে এই গাইডলাইন অনুসরণের বিষয়ে চিকিৎসকদের নির্দেশ দেওয়া হবে।