ক্ষুব্ধ গোয়া! রেফারির বিতর্কিত সিদ্ধান্তের মাঝেই শেষ মুহূর্তের গোলে বেঙ্গালুরুর জয়

কলকাতা: শেষ মুহূর্তের নাটকীয়তায় এফসি গোয়াকে ২-১ গোলে হারাল বেঙ্গালুরু এফসি। শুক্রবার ফতোদরার মাঠে ISL 2026 এর এই ম্যাচে জয়ের নায়ক সোহম বর্ষণেয়া। তবে তাঁর…
কলকাতা: শেষ মুহূর্তের নাটকীয়তায় এফসি গোয়াকে ২-১ গোলে হারাল বেঙ্গালুরু এফসি। শুক্রবার ফতোদরার মাঠে ISL 2026 এর এই ম্যাচে জয়ের নায়ক সোহম বর্ষণেয়া। তবে তাঁর শেষ মুহূর্তের গোলের আগে একাধিক বিতর্কিত রেফারির সিদ্ধান্ত ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচ। পেনাল্টির আবেদন নাকচ হওয়া থেকে শুরু করে থ্রো-ইন নিয়ে বিতর্ক, সব মিলিয়ে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ঘরের মাঠের দল।
পেনাল্টির আবেদন নাকচ, হলুদ কার্ড কুরুনিয়ানের
ম্যাচের শেষ কয়েক মিনিটে একের পর এক বিতর্কিত ঘটনা ঘটে। প্রায় ৯০ মিনিটের মাথায় আক্রমণ থামানোর জন্য আশিক কুরুনিয়ানকে হলুদ কার্ড দেখান রেফারি।
এর কিছুক্ষণ পর পেনাল্টির দাবি জানায় FC Goa। জর্জ অর্টিজের পাসের পর রিকি পিছন থেকে শামসাঙ্গাকে ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ ওঠে। কিন্তু গোয়ার ফুটবলারদের আবেদন নাকচ করে দেন রেফারি। পেনাল্টি দেওয়া হয়নি।
থ্রো-ইন নিয়ে বিতর্কের পর সোহমের গোল
ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি আসে বেঙ্গালুরুর জয়সূচক গোলের ঠিক আগে। সানা সিং বল মাঠের বাইরে ক্লিয়ার করেন। কিন্তু থ্রো-ইন দেওয়া হয় Bengaluru FC-কে। এই সিদ্ধান্তে আপত্তি জানান গোয়ার ফুটবলাররা।
বিতর্কিত থ্রো-ইন থেকেই আক্রমণ তৈরি করে বেঙ্গালুরু। বাঁ দিক থেকে বল নিয়ে ভিতরে ঢোকেন আশিক কুরুনিয়ান। তাঁর পাস থেকে বল নিয়ন্ত্রণে এনে বাঁ পায়ের শটে জালে জড়িয়ে দেন সোহম বর্ষণেয়া। শেষ মুহূর্তের এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় বেঙ্গালুরু।
গোলের পরপরই প্রতিবাদ জানান সন্দেশ ঝিঙ্গান। তিনি রেফারিকে সহকারী রেফারির সঙ্গে আলোচনা করার অনুরোধ করেন। এই সময় বেঙ্গালুরুর গোলকিপার বব জ্যাকসনকে হলুদ কার্ড দেখানো হয়।
Off the bench and into the scoresheet, Soham Varshneya is Bengaluru FC’s hero in Goa! 🤩
#FCGBFC #WeAreOpen #MGISL13 https://t.co/iG8FqSnyOh
— MG Indian Super League (@IndSuperLeague) November 6, 2026
শেষ পর্যন্ত জয় বেঙ্গালুরুর
এরপরও নাটক থামেনি। জর্জ অর্টিজের কাছে একটি উঁচু বল পৌঁছলে তিনি শট নেওয়ার চেষ্টা করেন। সেই ঘটনায় আবারও হ্যান্ডবলের আবেদন জানায় FC Goa। কিন্তু এবারও পেনাল্টি না দিয়ে কর্নার দেন রেফারি। শেষ পর্যন্ত বাকি সময় নিজেদের লিড ধরে রাখতে সক্ষম হয় Bengaluru FC। ফলে Fatorda থেকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেরে তারা।
ম্যাচের ফলাফল বেঙ্গালুরুর পক্ষে গেলেও শেষ মুহূর্তের রেফারিং সিদ্ধান্ত নিয়েই আলোচনা বেশি। বিশেষ করে যে থ্রো-ইন থেকে জয়সূচক আক্রমণ তৈরি হয়েছিল, সেটি নিয়েই গোয়ার অসন্তোষ সবচেয়ে বেশি। তবে বিতর্কিত সিদ্ধান্তগুলির বিষয়ে রেফারির আনুষ্ঠানিক ব্যাখ্যা বা পরবর্তী কোনও পদক্ষেপের তথ্য এখনও সামনে আসেনি।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.