আলুচাষিদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী | Potato farmers to get many benefits from govt as announced
খরচ বাড়ে, কিন্তু দাম মেলে না। বস্তায় বস্তায় বিপুল ক্ষতি সামাল দিতে হিমশিম খেতে হয় আলুচাষিদের (Potato Farmers)। চাষ থেকে গাড়ির ভাড়া, যা খরচ হয়, তাতে লাভের মুখ দেখতে পাননা বলে কৃষকদের দীর্ঘদিনের অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আলু রফতানি আটকে যাওয়ায় প্রবল ক্ষুব্ধ হন কৃষকরা। অনেক আশা নিয়ে নতুন সরকারের মুখের দিকে তাকিয়ে ছিলেন তাঁরা। বৃহস্পতিবার হুগলি জেলায় গিয়ে সেই আলুচাষিদের জন্য একের পর এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।