আউট হয়েও হাসতে হাসতে মাঠ ছাড়েন, স্ত্রীর ক্যান্সারই বদলে দিয়েছে তারকা কিউয়ি পেসারকে - 24 Ghanta Bangla News
Home

আউট হয়েও হাসতে হাসতে মাঠ ছাড়েন, স্ত্রীর ক্যান্সারই বদলে দিয়েছে তারকা কিউয়ি পেসারকে

Spread the love

স্ত্রীর ক্যান্সারের লড়াই বদলে দিয়েছে টিকনারের জীবন

২০২৪ সালের মে মাসে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ধরা পড়ে সারার। এটি এক ধরনের ব্লাড ক্যান্সার। আট মাস ধরে কঠিন কেমোথেরাপি চলে তাঁর। ২০২৪ সালের অগস্টে ক্যান্সার থেকে মুক্তির খবর মেলে। তবে চিকিৎসার পুরো প্রক্রিয়া চলেছে দু’বছরেরও বেশি সময় ধরে। এই সময়টা টিকনার ও তাঁর পরিবারের কাছে ছিল অত্যন্ত কঠিন। তাঁদের ছোট মেয়েও রয়েছে। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে টিকনার বলেন, ‘আমার জীবনটা কখনও ভালো গিয়েছে, কখনও খারাপ। এই পুরো সময়টা সারা এবং আমার পরিবার পাশে ছিল, এটা ভেবেই ভালো লাগে। এখন আমি শুধু ক্রিকেটটা উপভোগ করতে চাই। নিজের মতো করে থাকতে চাই‘।

কেরিয়ারের শুরুর দিকে যে চাপ অনুভব করতেন, সেটাও অকপটে জানিয়েছেন তিনি। টিকনারের দাবি, ‘কেরিয়ারের বিভিন্ন সময়ে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। শুরুতে নিজের উপর অনেক চাপ অনুভব করতাম। তার পর সারাহর ক্যান্সারের চিকিৎসার সময়টা আমাদের জন্য খুব কঠিন ছিল।’ সেই কঠিন সময় পেরিয়ে এখন জীবনের অন্য দিকগুলোকে বেশি গুরুত্ব দিতে চান তিনি। টিকনার বলেন, ‘এখন কেরিয়ারের শেষ দিকের দিকে এগোচ্ছি। তাই শুধু আনন্দ করে খেলতে চাই। নিজের মতো করে ক্রিকেটটা উপভোগ করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *