মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিতে কলকাতার তাপমাত্রা নামল ২৮.৬ ডিগ্রিতে

কলকাতা: বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে বুধবার কলকাতার আকাশ (Kolkata Weather) ঢেকে যায় মেঘে। তার জেরে শহরের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া…
কলকাতা: বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে বুধবার কলকাতার আকাশ (Kolkata Weather) ঢেকে যায় মেঘে। তার জেরে শহরের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী, বুধবার শহরে ৩.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি কম।
আবহাওয়া দফতরের আধিকারিকদের মতে, ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে পশ্চিম দিক থেকে জোরালো বাতাস বইছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সঙ্গে এই পরিস্থিতির জেরে কলকাতার আকাশে নিচু ও মাঝারি স্তরের মেঘ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক কেন্দ্রের প্রধান এইচ আর বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে কলকাতার আকাশে যে ধরনের মেঘ তৈরি হয়েছে, তা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
তাঁর পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে ফের আকাশ পরিষ্কার হতে শুরু করবে। শুক্রবার, শনিবার ও রবিবার শহরে রোদ ঝলমলে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
সোমবার থেকে উপকূলের জেলায় হালকা বৃষ্টি?
তবে সপ্তাহের শেষের দিকে আবহাওয়ার উন্নতি হলেও সোমবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। এইচ আর বিশ্বাস জানিয়েছেন, সোমবার থেকে উপকূলবর্তী কয়েকটি জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় বৃষ্টির কোনও উল্লেখযোগ্য পূর্বাভাস আপাতত নেই।
ফলে বৃহস্পতিবার সামান্য মেঘলা আকাশ থাকলেও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শহরে রোদ ঝলমলে আবহাওয়ার অপেক্ষায় থাকতে পারেন বাসিন্দারা।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.