মৃত্যুর কথা জানানো হয়নি, দাবি শিবসাগরে এনকাউন্টারে নিহতের পরিবারের
এদিকে, ঘনকান্তর আত্মীয় নমিতা গগৈ দাবি করেন, এই মৃত্যুর কথা পুলিশের তরফে সরকারি ভাবে তাঁদের জানানো হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে এনকাউন্টারে ঘনকান্তের মৃত্যুর কথা জানতে পারেন তাঁরা।
একই দাবি করেন ঘনকান্তর ভাই শুভকান্ত গগৈ। সেখানে আসলে কী হয়েছিল তা তাঁরা কেউই জানেন না বলেও জানিয়েছেন তিনি। তবে, নিয়ম মেনে শিবসাগর হাসপাতালে গিয়ে দেহ শনাক্ত করে তা শেষকৃত্যের জন্য নিয়ে আসবেন বলেও জানিয়েছেন শুভকান্ত।