নীতা আম্বানির পান্না-হিরের গণেশের হার, দাম জানলে চমকে যাবেন!
এ বছর গণেশ চতুর্থীতে নজর কেড়েছিল নীতা আম্বানির ‘আম্রপালি ভারতম’। দক্ষিণ ভারতের বহু প্রাচীন ও বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী গয়নার এক অভূতপূর্ব সমন্বয় ছিল সেটি। কিন্তু সেই গয়নার ভিড়ে অনেকেই এড়িয়ে গিয়েছেন তাঁর গণেশ নেকপিস। ‘অ্যান্টিলিয়া’-য় গণেশ বিসর্জনের দিন এক অন্য সাজে ধরা দিয়েছিলেন ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’ (NMACC)-এর প্রতিষ্ঠাতা। তাঁর গলায় ছিল পান্না ও হীরে দিয়ে তৈরি গণেশ হার (Nita Ambani Necklace)।
সম্প্রতি নীতার (Nita Ambani Jewellery Collection) হেয়ার স্টাইলিস্ট রীতিকা কাদাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের ডিরেক্টরের একটি ছবি পোস্ট করেন। সেখানে নীতাকে দেখা গিয়েছে সবুজ সিল্ক শাড়িতে, যার পাড়ে সোনালি জরির কাজ। সঙ্গে মানানসই ব্লাউজ়, সবুজ পান্নার বালা, কানের দুল এবং একটি আংটি। তবে এত কিছুর মধ্যেও সবচেয়ে বেশি নজর কাড়ছে তাঁর গলার পান্না-হীরের গণেশ হার।