দীপাবলির আগে লগ্নিকারীদের ঝুলিতে বিপুল মুনাফা
২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে (US Midterm Elections) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর তেজি ভাব (Rally) দেখা গিয়েছিল ইউএস মার্কেটে। যে ধারা বৃহস্পতিবার বজায় থাকল দালাল স্ট্রিটেও। মিডিয়া ছাড়া সব সেক্টোরাল কাউন্টারই লাভের মুখ দেখায় দিনের শেষে সেনসেক্স বন্ধ হলো ২,০০৯ পয়েন্ট উঠে। নিফটিও পাল্লা দিয়ে ৫৭৬ পয়েন্ট উঠে পার করে গেল ২৪,৫০০’র মনস্তাত্ত্বিক গণ্ডি। দীপাবলির ঠিক আগে যে লাফে ভর দিয়ে বিএসই’তে বিনিয়োগকারীদের ঘরে ঢুকল ৮ লক্ষ কোটি টাকার মুনাফা। নিফটি মিডক্যাপ এবং স্মলক্যাপও গড়ে ২% বেড়ে ভরসা দিয়েছে দেশের বাজারে লগ্নিকারীদের। যদিও এতসব লাভের মধ্যে বাজারে যে অনিশ্চয়তার সঙ্কেত রয়ে গিয়েছে, তার প্রমাণ মিলেছে মার্কেট ভোলাটিলিটি ইন্ডেক্স (ইন্ডিয়া ভিক্স) ৩% বেড়ে ১৬’র কাছাকাছি পৌঁছে যাওয়ায়। যে খবর মোটেই স্বস্তিজনক নয় লগ্নিকারীদের জন্য।