টিকিট বুকিং থেকে বক্স অফিস, মুক্তির দিনেই তুলকালাম, কত কোটির ব্যবসা করল ‘রামায়ণ’? - 24 Ghanta Bangla News
Home

টিকিট বুকিং থেকে বক্স অফিস, মুক্তির দিনেই তুলকালাম, কত কোটির ব্যবসা করল ‘রামায়ণ’?

Spread the love

অবশেষে অপেক্ষার অবসান। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত ‘রামায়ণ পার্ট ওয়ান’ ১০০টিরও বেশি দেশে পঞ্চাশ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে। শুধুমাত্র ভারতেই প্রায় ন’হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। এর আগে কোনও ভারতীয় সিনেমা এত বড় পরিসরে মুক্তি পায়নি। ফলে ছবিটির আয় নিয়ে প্রত্যাশাও অনেক বেশি।

সকালের অ্যাডভান্স বুকিং থেকেই বোঝা গিয়েছিল কতটা জমবে প্রথমদিনের শো। দেশজুড়ে সকালের শোয়ে গড়ে ২০ শতাংশের বেশি সিট বুকিং থাকছে। অন্য দিকে, আইম্যাক্স স্ক্রিনগুলোও প্রায় হাউজ়ফুল। দুপুর ১২টা পর্যন্ত ছবিটি মোট ২২.৬০ কোটি টাকা আয় করেছে। দুপুর, সন্ধ্যা এবং রাতের শোগুলোয় দর্শকের উপস্থিতি আরও বাড়বে বলেও আশা করা হচ্ছে। প্রসঙ্গত, মুক্তির আগেই দেশে ৫০ কোটি টাকা অগ্রিম বুকিং পাওয়া গিয়েছে। জেনে নেওয়া যাক, ভারত এবং বিদেশে প্রথম দিনে ‘রামায়ণ’ কত আয় করতে পারে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ‘রামায়ণ’ হিন্দি সংস্করণ ৯,৪০৪টি শো থেকে প্রায় ১৬.০৪ কোটি টাকা, কন্নড় ভার্সন ৬৪৯টি শো থেকে ৩.০২ কোটি টাকা, তেলুগু ৮৭৩টি শো থেকে ২.২৭ কোটি টাকা, তামিল ৪৪২টি শো থেকে ৮৮ লক্ষ টাকা এবং মালয়ালমে ২৫৩টি শো থেকে ৩৯ লক্ষ টাকা আয় করেছে। দিনের শুরুতেই ছবিটির মোট আয় ২৬.৬৭ কোটি টাকায় পৌঁছেছে।

‘রামায়ণম পার্ট ১’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ব্লকবাস্টার হিট হতে চলেছে। দীপাবলির আগে বক্স অফিসের আয়ের জন্য এই সময়টি বিশেষ লাভজনক বলে মনে করা হচ্ছে। শুরুর দিনের শো দেখেই মনে করা হচ্ছে, ছবিটি ঐতিহাসিক সাফল্য পেতে চলেছে। ছবিটি দর্শকদের থেকেও পজ়িটিভ প্রতিক্রিয়া পেয়েছে, বিশেষ করে ছবির ভিএফএক্স (VFX) ভীষণ ভাবে প্রশংসিত। রাবণ ও জটায়ুর মধ্যেকার লড়াইয়ের দৃশ্যটি দর্শকদের মুগ্ধ করেছে। আশা করা যায়, টিকিট বুকিংও আরও বাড়বে।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের মাধ্যমে প্রথম দিনেই সারাদেশে ১৪.০৫ লক্ষ টাকার টিকিট বিক্রি করেছে। এর ফলে ছবিটির মোট আয় হয়েছে ৫০.০৮ কোটি টাকা। নির্মাতারা একইসঙ্গে পরবর্তী ৫ দিনের জন্য প্রি-সেলস বুকিংও শুরু করেছিলেন। অর্থাৎ, ৯ নভেম্বর পর্যন্ত অগ্রিম বুকিংয়ের ৮২ এসেছে হিন্দি ভার্সন থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *