আদিবাসী মহিলা থেকে কৃষ্ণাঙ্গ গভর্নর, আমেরিকার মিডটার্ম নির্বাচনে নজরে নবাগতরা
আমেরিকার মিডটার্ম নির্বাচনে শুধু ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি। জাতি, ধর্ম, লিঙ্গ এবং যৌন পরিচয়ের কারণে দীর্ঘদিন ধরে যাঁরা রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে পিছিয়ে ছিলেন, তাঁদের অনেকেই এ বার গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। সেই দেশের রাজনৈতিক সমীকরণ থেকে প্রশাসনিক কৌশল নির্মাণে তাঁরা কী প্রভাব ফেলেন, তার দিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।