Suvendu Adhikari: সিঙ্গুর নিয়ে বড় পরিকল্পনা? এবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | CM Suvendu Adhikari's Big Hint on Singur, Reveals Talks with Ashok Leyland - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: সিঙ্গুর নিয়ে বড় পরিকল্পনা? এবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | CM Suvendu Adhikari’s Big Hint on Singur, Reveals Talks with Ashok Leyland

Spread the love

কলকাতা: বৃহস্পতিবার রাজ্যে নতুন শিল্পনীতি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যুৎ শুল্ক থেকে শুরু করে ইপিএফ…নয়া শিল্পনীতিতে রাজ্যের শিল্পের ক্ষেত্রে একাধিক সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শিল্পনীতি ঘোষণার দিনই এবার সিঙ্গুর নিয়েও ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর নিয়ে কিছু একটা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু।

তৃণমূল সরকারের আমলে গত ১৫ বছর রাজ্যে শিল্প আসেনি বলে বারবার অভিযোগ তুলেছে বিজেপি(BJP)। রাজ্যে পালাবদলের পর এই শিল্প ক্ষেত্রেই রাজ্যের নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। শিল্পেও জোয়ার আসুক, চাইছে বাংলা। ক্ষমতায় এসেই বিজেপি বাংলায় শিল্প ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তা বারবার মুখ্যমন্ত্রী থেকে শিল্পমন্ত্রী, প্রত্যেকের বক্তব্যেই স্পষ্ট হয়েছে। লগ্নিও এসেছে বেশ কয়েকটি ক্ষেত্রে। এবার নতুন শিল্পনীতি নিয়ে এসেছে বিজেপি। তবে, বারবার একটাই প্রশ্ন উঠে এসছে, সিঙ্গুরের জন্য কি কোনও পরিকল্পনা রয়েছে বিজেপি সরকারের? এবার তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

সিঙ্গুর নিয়ে কিছু পরিকল্পনা আছে? সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “সিঙ্গুর নিয়ে অবশ্যই আমরা ইতিবাচক পদক্ষেপ করব। সেই বিষয়ে অশোক লেল্যান্ডের সঙ্গে কথা হয়েছে। কিছু একটা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *