বস্তায় করে নামানো হলো প্রসূতিকে, ভর্তি নেওয়া হয়নি ‘মাতৃমা’ বিভাগে, গুরুতর অভিযোগ মালদা মেডিক্যালে
মালদা মেডিক্যালে কলেজ ও হাসপাতালের সুপারগণেশ গাইন বলেন, ‘এটা খুবই অমানবিক ঘটনা। যা অভিযোগ রয়েছে, তার ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হবে। সেই অনুযায়ী কাদের গাফিলতি রয়েছে, সেটা খতিয়ে দেখা হবে।’ ইংরেজবাজার বিধানসভার বিধায়ক তথা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অম্লান ভাদুড়ি বলেন, ‘এরকম ঘটনা ঘটে থাকলে সেটা অমানবিক। এই ঘটনায় যাঁরা যুক্ত, তাঁদের কঠোর শাস্তি হওয়া দরকার।’