SRFTI Closed: আপাতত বন্ধ থাকবে SRFTI, ক্যাম্পাস-হস্টেল ছেড়ে চলে যেতে বলা হচ্ছে সব পড়ুয়াদের | Students leaving campus, SRFTI to be shut down till 11th December
কলকাতা: সত্যজিৎ রায় ফিল্ম অ্য়ান্ড টেলিভিশন ইন্সটিটিউট (SRFTI)-এর দরজা বন্ধ হয়ে গেল আপাতত। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত খোলা হবে না ক্যাম্পাস। বন্ধ থাকবে পঠন-পাঠন সহ সব কাজকর্ম। হস্টেল ছেড়ে বাড়ি চলে যেতে বলা হয়েছে সব পড়ুয়াদের। বহিরাগতদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের জেরে দফায় দফায় শিরোনামে এসেছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আপাতত সেখানে বন্ধই আছে পঠন-পাঠন। বৃহস্পতিবার নোটিস দিয়ে কলেজ বন্ধ রাখার কথা জানানো হল।
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে প্রতিষ্ঠানের ছাত্রদের সংঘর্ষে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যে আবারও সংঘর্ষের ছবি ফেলে ক্যাম্পাসে। এমনকী পুলিশের সঙ্গেও মিছিলের সদস্যদের হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তারপর থেকে দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত ক্যাম্পাস। পুজোর সময় দেখা যায়, মধ্যরাতে ক্যাম্পাসে ঢুকছে বিশাল পুলিশ বাহিনী।
সবিস্তারে আসছে…