Pink Line Metro: পুণেতে চালু মহিলাচালিত মেট্রো, পরিষেবার সম্প্রসারণ নিয়ে প্রশংসা প্রধানমন্ত্রীর | From 5 Cities to 26 Cities Now, PM Modi Hails India's Metro Revolution After Pune Launch - 24 Ghanta Bangla News
Home

Pink Line Metro: পুণেতে চালু মহিলাচালিত মেট্রো, পরিষেবার সম্প্রসারণ নিয়ে প্রশংসা প্রধানমন্ত্রীর | From 5 Cities to 26 Cities Now, PM Modi Hails India’s Metro Revolution After Pune Launch

Spread the love

পুণে: দিন দুয়েক আগেই পুণের পরিবহন ব্যবস্থায় নতুন অধ্যায় শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান গড়িয়ে গত ৩ নভেম্বর, মঙ্গলবার শহরের নতুন পিঙ্ক লাইন মেট্রোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই দেশের মেট্রো পরিষেবার সম্প্রসারণের প্রশংসা করলেন তিনি।

কী এই পিঙ্ক লাইন?

মহারাষ্ট্রের পুণেতে চালু হয়েছে নতুন পিঙ্ক লাইন মেট্রো। হিঞ্জেওয়াড়ির তথ্যপ্রযুক্তি কেন্দ্র থেকে শিবাজিনগর পর্যন্ত ২৩ কিমি দীর্ঘ এই মেট্রো করিডোর চালু হয়েছে। গত ৩ নভেম্বর, ২০২৬ এ এই লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই করিডোর তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৮৩০০ কোটি টাকা। এই প্রকল্পের অন্যতম আকর্ষণ, পরিষেবাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন মহিলারা। পাশাপাশি মেট্রোর মোট বিদ্যুতের চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ সৌরশক্তির মাধ্যমে পূরণ করা হতে পারে।

কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

এবার সেই লাইন চালু হওয়ার পরেই এক্স-এ মেট্রোর সম্প্রসারণ নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ২০১৪ সালে ভারতে মাত্র ৫টি শহরে মোট ২৪৮কিমি মেট্রো লাইন চালু ছিল। বর্তমানে, দেশের প্রায় ২৬টি শহরে বিস্তার করা হয়েছে মেট্রো লাইন। প্রতিদিন প্রতি শহরে প্রায় ১ কোটির বেশি মানুষ এই পরিষেবা ব্যবহার করেন। প্রধানমন্ত্রীর কথায়, এই পরিবর্তনের প্রভাব শুধু পরিসংখ্যান দ্বারা সীমাবদ্ধ নয়। এই পরিষেবার ফলে একদিকে যেমন যানজট কম হচ্ছে, তেমনই কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ছে। পাশাপাশি মানুষের সামনে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান ও উন্নতির সুযোগ। একই সঙ্গে দেশের শহরাঞ্চলের পরিবহন ব্যবস্থায় কী কী পরিবর্তন এসেছে, সেই হিসেবও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী। এর আগে এই মেট্রো লাইনের ঘোষণা করে তিনি বলেন, আগে মেট্রোর সম্প্রসারণের যা গতি ছিল, তাতে পুণের মতো শহরে মেট্রো আসতে কয়েক বছর নয়, কয়েক দশক লেগে যেত কিন্তু বর্তমানে সব সম্ভব।

এর আগে ২ নভেম্বর এক্সে এই লাইনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পুণের মানুষের জীবনযাত্রা আরও সহজ করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর পরেরদিনই এই লাইনের উদ্বোধন করেন তিনি। পরের দিন শুরু হয় সাধারণ যাত্রীদের জন্য পরিষেবা। হিঞ্জেওয়াড়ির তথ্যপ্রযুক্তি কেন্দ্রর সঙ্গে শিবাজিনগর লিঙ্ক হওয়ার ফলে পুণের কর্মজীবী মানুষের বিশেষ সুবিধে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *