Congress News: বেনজির সিদ্ধান্ত, রাজ্য ধরে-ধরে সাসপেন্ড করা হচ্ছে কংগ্রেস নেতাদের | Congress leaders are being suspended across the state those who are not participate in ramleela maidan delhi - 24 Ghanta Bangla News
Home

Congress News: বেনজির সিদ্ধান্ত, রাজ্য ধরে-ধরে সাসপেন্ড করা হচ্ছে কংগ্রেস নেতাদের | Congress leaders are being suspended across the state those who are not participate in ramleela maidan delhi

Spread the love

কেন এমন আর্জি জানালেন রাহুল গান্ধী?Image Credit: PTI

নয়া দিল্লি: শৃঙ্খলার প্রশ্নে এবার বেনজির কড়া অবস্থান কংগ্রেস হাই কমান্ডের। ১ নভেম্বর রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে সভা হয়েছিল। সেই সভায় যোগ না দেওয়ার কারণে একের পর এক রাজ্যে পদাধিকারীদের সাসপেন্ড করল কংগ্রেস (Congress)।

কংগ্রেস সূত্রে খবর, শুধুমাত্র মধ্যপ্রদেশ থেকেই ৬০ জন যুব কংগ্রেস পদাধিকারীকে সাসপেন্ড করেছে কংগ্রেস হাইকম্যান্ড (Congress High Command)। গুজরাটে ৪৯ জন যুব কংগ্রেস পদাধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। এর মধ্যে ২৪ জন জেলা সভাপতি এবং রাজ্যস্তরে সচিব পর্যায়ের নেতা রয়েছেন। কংগ্রেস-শাসিত হিমাচল প্রদেশে সাসপেন্ড করা হয়েছে ১৩ জন নেতাকে। হরিয়ানায় সাসপেনশনের সংখ্যা ১০ জন। তবে বাংলার খবর পাওয়া যায়নি।

২৪ আকবর রোড সূত্রের খবর, যুব কংগ্রেসের পর প্রদেশ কংগ্রেসের বিভিন্ন স্তর, মহিলা কংগ্রেস এবং NSUI এর ক্ষেত্রেও একই পদক্ষেপ করতে চলেছে হাইকম্যান্ড। ১ নভেম্বর রামলীলা ময়দানে সভায় কোন-কোন নেতারা অনুপস্থিত ছিলেন তা চিহ্নিত করতে দিল্লিতে কংগ্রেস সদর দফতরে ইতিমধ্যেই বৈঠক হয়েছে বলে খবর। সব প্রদেশ নেতৃত্ব এবং সংগঠনের প্রধানদের সংশ্লিষ্ট রাজ্য এবং সংগঠনের জাতীয়, রাজ্য এবং জেলা স্তরের অনুপস্থিত নেতাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন নির্বাচনে পরাজয়ের পর NSUI প্রেসিডেন্ট কানাহাইয়া কুমারকে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছিলেন স্বয়ং রাহুল গান্ধী।
দলের অভ্যন্তরে শৃঙ্খলা এবং পারফরম্যান্স-এর প্রশ্নে এবার গা-ছাড়া মনোভাব থেকে কংগ্রেস যে বেরিয়ে আসতে চাইছে তা তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *