আকাশপথে ‘বোমাতঙ্ক’, ইউরোপের একাধিক ফ্লাইটের জরুরি অবতরণ
কে বা কারা এই হুমকি পাঠিয়েছে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কোনও তথ্য মেলেনি। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, একাধিক ফ্লাইট সংস্থাকে ইতালিয় ভাষায় একটি ই-মেল পাঠানো হয়েছিল। একটি নির্দিষ্ট গোষ্ঠীর পরিচয় দিয়ে সেই মেইল পাঠানো হয়। যদিও সেই গোষ্ঠীর সঙ্গে এই ই-মেলগুলির সংযোগ রয়েছে, সে ব্যাপারে নির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে জানানো হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পরিবহণ কমিশনার অ্যাপোস্তোলস জ়িজ়িকোস্তাসও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, ‘সাধারণ নাগরিকদের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনও ধরনের হুমকি গ্রহণযোগ্য নয়। তবে সবক’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা বলার সময় এখনও আসেনি।’