উড়ন্ত ক্যাচেই বাজিমাত, তারপরই বিরাটের আইকনিক ‘ধনুশ’ পোজ
বিরাটের ধনুক সেলিব্রেশন
৫ নভেম্বর নিজের ৩৮তম জন্মদিনের ঠিক আগের দিন নিউ জ়িল্যান্ডের অকল্যান্ডে প্রথম ODI খেলতে নেমেছেন বিরাট। এর আগে টি-টোয়েন্টি সিরিজ়ের সময় তিনি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ব্যক্তিগত উদ্যোগে প্রস্তুতি শুরু করেছিলেন। এ বার সেই প্রস্তুতির প্রতিফলন দেখা গেল ম্যাচে। ফিল্ডিংয়ের সময় বিরাট পরপর দুটো ক্যাচ নিলেন, যা দেখে তরুণ প্লেয়ারদের ঘুম উড়তে বাধ্য। স্লিপে ফিল্ডিং করার সময় ডানদিকে ডাইভ দিয়ে তিনি যেই ক্যাচ নিলেন, তা অনায়াসে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ফিল্ডিংয়ের তালিকায় জায়গা করে নেবে। তবে ক্যাচের চেয়েও বেশি ক্রিকেট অনুরাগীদের মন কেড়ে নিল ক্যাচ নেওয়ার ঠিক পরবর্তী মুহূর্তটি—যেখানে তিনি কাল্পনিক তির-ধনুক হাতে ট্রেডমার্ক ‘ধনুক’ সেলিব্রেশন করলেন।