Home Cyclone Murazu Impact | মুরাসুর প্রভাবে অন্ধকারে ঢাকা জেলা, অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন No Comments Spread the love মুরাসুর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলদিয়ায়। বুধবার সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। সূর্যের দেখা নেই বললেই চলে। তার সঙ্গে চলছে অবিরাম বৃষ্টি। কখনও হালকা, কখনও ঝমঝমিয়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবন।