Pia Dandiya: শিক্ষিকা থেকে ভোটের প্রার্থী, আমেরিকার ভোটে জয়ী ভারতীয় বংশোদ্ভুত কে এই পিয়া | Who is Pia Dandiya, won election and to become Indian origin senator - 24 Ghanta Bangla News
Home

Pia Dandiya: শিক্ষিকা থেকে ভোটের প্রার্থী, আমেরিকার ভোটে জয়ী ভারতীয় বংশোদ্ভুত কে এই পিয়া | Who is Pia Dandiya, won election and to become Indian origin senator

Spread the love

ওয়াশিংটন: আমেরিকায় মধ্য়বর্তী নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের দল। উভয় হাউসেই ক্ষমতা যেতে চলেছে ডেমোক্র্যাটিকদের (Democratic) হাতে। এটি প্রেসিডেন্ট নির্বাচন না হলেও, এই ফলাফলের গুরুত্ব যে যথেষ্ট, তেমনটাই বলছেন বিশ্লেষকরা। এই নির্বাচনে জয়ী হয়েছেন একাধিক ভারতীয় বংশোদ্ভুত প্রতিনিধি। রিপাবলিকান (Republican) প্রার্থী ক্যাসে আসকারকে হারিয়ে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভুত পিয়া ডান্ডিয়া।

আমেরিকার ভারতীয় কমিউনিটির ক্ষেত্রে পিয়া ডান্ডিয়ার জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্লোরিডা থেকে এই প্রথমবার কোনও ভারতীয় বংশোদ্ভুত প্রতিনিধি নির্বাচিত হলেন। ভারতীয় দম্পতি অভিবাসী হিসেবে চলে গিয়েছিলেন আমেরিকায়। সেখানেই জন্ম পিয়ার। হারলেমে স্কুলের প্রিন্সিপ্যাল হিসেবে কাজ করতেন তিনি। হোয়াইট হাউস ও অ্য়াপল-এও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মূলত শিক্ষা ও অর্থনৈতিক সুযোগের কথাই ছিল তাঁর প্রচারে।

কে এই পিয়া ডান্ডিয়া?

বছর ৩৯-এর পিয়া ডান্ডিয়া পেশায় একজন শিক্ষিকা। ফ্লোরিডার ২২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি ছিলেন তিনি। ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ও মা কর্মসূত্রে জয়পুর থেকে ফ্লোরিডার জুপিটারে বসবাস শুরু করেন ১৯৮০ সালে। তাঁর বাবা ছিলেন পেশায় চিকিৎসক, মা পড়াতেন মন্টেসরি স্কুলে।

শিক্ষকতা দিয়ে কেরিয়ার শুরু করেন পিয়া। নিউ ইয়র্কের হারলেমে একটি স্কুলের প্রিন্সিপ্যাল হিসেবে কাজ করতেন তিনি। ২০২০-তে হোয়াইট হাউস ফেলো হিসেবে উঠে আসে পিয়ার নাম বাইডেন ও ট্রাম্পের আমলে কাজ করেছেন তিনি। পরবর্তীতে অ্যাপলে কাজ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *