পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের চকচাঁদপোতা গ্রামে ঝিলের বাঁধ ভেঙে জলমগ্ন পরিস্থিতি। হু হু করে জল ঢুকে প্লাবিত হয়েছে পানের বরোজ, চাষের জমি-সহ একাধিক এলাকা। বাঁধ ভাঙার কারণ স্পষ্ট না হলেও ক্ষয়ক্ষতির আশঙ্কায় কপালে হাত স্থানীয় কৃষিজীবী পরিবারগুলির।