BJP -জেলা পরিষদ ভাঙার ছক, দ্বিমত বিজেপির
৬৬ সদস্যের জেলা পরিষদে অনাস্থা কার্যকর করতে প্রয়োজন ৩৪ জনের সমর্থন। সোমবার সকালে অনাস্থার উদ্যোগ ঘিরে জেলা পরিষদ ভবনের বাইরে জমায়েত শুরু হয় বিজেপি কর্মীদের। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে ছিলেন বারাসত সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক রাজা সাহানি। যদিও তাঁর দাবি, ‘আমি ব্যক্তিগত কাজে জেলা পরিষদে এসেছিলাম। আমার কাজ মিটে গিয়েছিল। কলকাতায় মিছিল রয়েছে, তাই কয়েকজন আমার সঙ্গে এসেছিলেন। কারা জমায়েত করেছিলেন, বলতে পারব না।’ তাঁর দাবি, জেলা পরিষদ পরিচালনার দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে কোনও বিষয়ে মনোমালিন্য হয়ে থাকতে পারে। রাজার বক্তব্য, ‘তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কিছু বলতে চাই না। আমাদের সরকার চায়, জেলা পরিষদ সুষ্ঠুভাবে চলুক।’