Bigg Boss Bangla: 'প্রেম নয়, এটা নোংরামি!' রাজবীর-নন্দিনীর মাখোমাখো প্রেম নিয়ে বিস্ফোরক সৌরভের মা | Saurav dass family slams rajvir nandinis romance in bigg boss - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: ‘প্রেম নয়, এটা নোংরামি!’ রাজবীর-নন্দিনীর মাখোমাখো প্রেম নিয়ে বিস্ফোরক সৌরভের মা | Saurav dass family slams rajvir nandinis romance in bigg boss

Spread the love

সৌরভ দাস (Saurav Das) এখন বিগ বসের ঘরে। তাঁকে নিয়ে এমনিতেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। কিন্তু শোয়ের সব চর্চা এখন যেন অন্যদিকে ঘুরে গিয়েছে। কারণটা কী? রাজবীর আর নন্দিনীর খুল্লমখুল্লা প্রেম! বিগ বসের ঘরে ক্যামেরার সামনেই তাঁদের মাখোমাখো প্রেম, এক বিছানায় থাকা বা চুমু খাওয়া নিয়ে রীতিমতো বিরক্ত দর্শকদের একাংশ। অনেকেই বলছেন, ফ্যামিলি শো-তে এসব কী চলছে! এবার এই নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলল খোদ সৌরভের পরিবার।

কী বলেছেন সৌরভের মা?
বিগ বস ড্রয়িংরুমে বসে দেখার মতো একটা শো। পরিবারের ছোটরাও টিভির সামনে থাকে। তাই অনেকের মনে হয়েছে রাজবীর-নন্দিনীর আচরণ দৃষ্টিকটু। সৌরভের মা-ও কিন্তু এই নিয়ে ভীষণ বিরক্ত। ওই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন, “মিষ্টি প্রেম তো হতেই পারে। কিন্তু এটা একটা নোংরামির পর্যায়ে পৌঁছে গিয়েছে। চরম বাড়াবাড়ি হচ্ছে।” তিনি জানান, সব কিছুর একটা সীমা থাকা উচিত। রাজবীর আর নন্দিনী সেই সীমাটাই পার করে গিয়েছে। এসব দেখে তিনি এতটাই বিরক্ত হন যে, শো দেখাই ছেড়ে দেবেন ভেবেছিলেন। শুধু নিজের ছেলের জন্যই এখন তাঁকে টিভিতে চোখ রাখতে হচ্ছে।

শুধু মা নন, দাদার খেলা দেখতে বসে লজ্জায় পড়েছেন সৌরভের বোনও। বাবা-মায়ের সঙ্গে বসে ওই ধরনের দৃশ্য দেখতে তাঁর ভীষণ অস্বস্তি হয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, রাজবীর খুব ভালো খেলোয়াড়। কিন্তু এই প্রেমের চক্করে পড়ে গেম থেকে ওর মনটাই সরে গিয়েছে। অন্যদিকে সৌরভের বাবার গলাতেও শোনা গেল একই সুর। তাঁর মতে, জেতার জন্য মানুষ অনেক কিছুই করে। কিন্তু তাই বলে শালীনতার মাত্রা ছাড়ানো বা নোংরামি করাটা একেবারেই ঠিক নয়।

কীভাবে খেলছেন ‘বাবলা’?

বিগ বসের ঘরে সৌরভের নতুন নাম হয়েছে ‘বাবলা’। তাঁর অভিনয়, কমিক টাইমিং আর বুদ্ধিমত্তা দেখে পরিবারের সবাই দারুণ খুশি ও গর্বিত। তাঁদের মতে কোনও রকম নেতিবাচকতায় না গিয়ে সৌরভ নিজের শালীনতা বজায় রেখেই খেলাটা এগিয়ে নিয়ে চলেছেন। রিয়ালিটি শো-তে কীভাবে দর্শকের মন জয় করতে হয়, তা তাঁর চমৎকার জানা আছে। তাই ঘরের অন্যান্য প্রতিযোগীদের ভিড়ে সৌরভ নিজের স্বতন্ত্র স্ট্রেটজি ও মার্জিত আচরণের জন্যই এখন নজর কাড়ছেন। আগামী দিনে তিনি খেলায় আরও কতটা চমক দেন, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *