‘হর্নবিল ফেস্টিভ্যাল’ দেখতে নাগাল্যান্ড যাবেন, তালিকায় আর কোন কোন জায়গা রাখবেন?
প্রতি বছর ডিসেম্বরের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত নাগাল্যান্ডের রাজধানী কোহিমার কাছে উদযাপিত হয় উত্তর-পূর্ব ভারতের অন্যতম আকর্ষণীয় উৎসব ‘হর্নবিল ফেস্টিভ্যাল’। নাগাল্যান্ডের ১৬টি ভিন্ন উপজাতির লোকসংস্কৃতি, নাচ, গান ও ঐতিহ্যময় খাবারের মেলবন্ধন দেখতে দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক এখানে ভিড় জমান। তবে শুধু উৎসবের প্রাণকেন্দ্র অর্থাৎ কোহিমায় আটকে থাকলে নাগাল্যান্ডের আসল প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস কিন্তু অধরাই থেকে যাবে। ২০২৬-এর হর্নবিল উৎসবে যাওয়ার পরিকল্পনা থাকলে, উৎসব চত্বরের পাশাপাশি যে ৬টি স্থান আপনার ট্রাভেল লিস্টে অবশ্যই থাকা উচিত।