রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন রাফায়েল নাদাল - 24 Ghanta Bangla News
Home

রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন রাফায়েল নাদাল

Spread the love

রিয়াল মাদ্রিদের বোর্ড অফ ডিরেক্টরসে জায়গা পেলেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। বুধবার ক্লাবের বোর্ড মিটিংয়ে তাঁর নিয়োগের প্রস্তাব গৃহীত হয়েছে। এ বার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি ক্লাবের মেম্বারদের সাধারণ সভায় পেশ করা হবে। এই দায়িত্বের জন্য ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবং বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাদাল। বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাবের প্রশাসনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তিনি। ক্লাবের উন্নতিতে অবদান রাখার কথা জানিয়েছেন ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *