বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ অভিযান - 24 Ghanta Bangla News
Home

বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ অভিযান

Spread the love

এই সময়, হাওড়া: ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে হাওড়ায় পদযাত্রার আয়োজন করল বিজেপি। মঙ্গলবার শিবপুরের কাজীপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই পদযাত্রার আয়োজন করা হয় হাওড়া ও হুগলি জেলা বিজেপি সংগঠনের পক্ষ থেকে। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

পদযাত্রায় বিজেপির বহু নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। তাঁদের হাতে ছিল দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। মিছিল থেকে রাজ্যের শাসকদল এবং বিরোধীদের ভূমিকা নিয়ে সরব হন বিজেপি নেতৃত্ব। বিপ্লব দেব বলেন, ‘কংগ্রেস-সহ বিরোধী দলগুলি দেশে অরাজকতার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।’ এসআইআর প্রসঙ্গে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর সম্পর্কে যথেষ্ট অবগত। তাঁদের নতুন করে কিছু বোঝানোর প্রয়োজন নেই। বিরোধী দলগুলি এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে সেই প্রচেষ্টায় কোনও লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

পাশাপাশি, পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে এসেছে বলেও দাবি করেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। তাঁর বক্তব্য, গণতন্ত্র রক্ষা এবং অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই পদযাত্রার আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *