ফার্স্ট AC-তেও চুরি, কয়েক লক্ষ টাকার গয়না-নগদ নিয়ে পালাল দুষ্কৃতী, মহিলার ভিডিয়ো ভাইরাল
ফার্স্ট AC-র মতো লক করা কুপেতেও যদি নিরাপত্তা না থাকে, তা হলে যাত্রীরা ভরসা করবেন কাকে? এটাই প্রশ্ন সুনীতার। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও জোর চর্চা শুরু হয়েছে। ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু নেটিজ়েন।
বিষয়টি নজরে আসতেই প্রতিক্রিয়া RPF এবং উত্তরপ্রদেশের সরকারি রেল পুলিশ (GRP)-কে ট্যাগ করে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছে উত্তর রেলের লখনৌ ডিভিশন। পাশাপাশি ওই মহিলাকে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তের কোনও সন্ধান মেলেনি।