প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে - 24 Ghanta Bangla News
Home

প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে

Spread the love

আশঙ্কাজনক অবস্থায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নদিয়ার প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস। দুর্গাপুজোর সপ্তমীর দিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় আপাতত তাঁকে আইসিইউ-তে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা ২৪ ঘণ্টা তাঁর পর্যবেক্ষণে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *