ধনতেরসে নতুন ঝাঁটা তো কিনবেন, কিন্তু কী করবেন পুরোনো ঝাঁটার? কী বলছে বাস্তুশাস্ত্র?
হিন্দুধর্মে দীপাবলি অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব অন্ধকার কাটিয়ে আলো নিয়ে আসে, অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির আহ্বান জানানো হয় দীপাবলিতে। পাশাপাশি কার্তিক অমাবস্যার ঘোর অন্ধকার রাতে কালীপুজোর পাশাপাশি আরাধনা করা হয় মা লক্ষ্মীরও। কার্তিক অমাবস্যায় যে লক্ষ্মীপুজো হয়, তাকে দীপান্বিতা লক্ষ্মীপুজো বলা হয়। এই বছর আগামী ৮ অক্টোবর পালিত হবে দীপাবলি।
-
ধনতেরসে ঝাঁটা কেনা হিন্দুধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
-
ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়, যা ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে।
-
ভাঙা ঝাঁটা বাড়িতে রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে বলে বাস্তুশাস্ত্রে বিশ্বাস।
-
শনিবার, অমাবস্যা ও গ্রহণের পরের দিন পুরোনো ঝাঁটা ফেলা শুভ বলে মনে করা হয়।
-
ধনতেরসে দুপুর থেকে সূর্যাস্তের আগে ঝাঁটা কেনা ভালো।
-
পুরোনো ঝাঁটা কখনও পোড়ানো উচিত নয়। কাগজে মুড়ে পরিষ্কার জায়গায় ফেলুন।
-
দীপাবলির আগে পুরোনো ঝাঁটা না ফেলে উপযুক্ত দিনের জন্য অপেক্ষা করুন।
দীপাবলির আগে ঘর পরিষ্কার করার রীতি আছে। পাঁচ দিন ধরে চলা দীপাবলির উৎসবের প্রথম দিন পালিত হয় ধনতেরস বা ধন ত্রয়োদশী। কার্তিক কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ধনতেরস পালিত হয়। ধনতেরসে কেনাকাটা করা অত্যন্ত শুভ। সোনা-রুপোর পাশাপাশি অনেকেই এ দিন ঝাঁটা কিনে থাকেন।
ধনতেরসে ঝাঁটা কেনা হয় কেন?
শাস্ত্র অনুসারে ধনতেরসে ঝাঁটা কেনা শুভ লক্ষণ। ঝাঁটা আমাদের ঘর পরিষ্কার রাখে। তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। নোংরা আবর্জনার পাশাপাশি ঝাঁটা ঘর থেকে নেগেটিভ এনার্জিও দূর করে। তাই ধনতেরসে ঝাঁটা কিনলে মা লক্ষ্মী প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস। ধনতেরসে ঝাঁটা কিনলে সংসারে সুখ, সমৃদ্ধি ও সম্পদ অক্ষয় হয় বলে মনে করা হয়।
ভাঙা ঝাঁটা ব্যবহার নয়
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভাঙা ঝাঁটা রাখা কখনই উচিত নয়। ভাঙা ঝাঁটা নেগেটিভ এনার্জির প্রকোপ বাড়ায়। যখনই দেখবেন ঝাঁটা নষ্ট হতে শুরু হয়েছে, তখনই সেটি বাতিল করুন।
ভাঙা ঝাঁটা কখন ফেলবেন?
ভাঙা ঝাঁটা ব্যবহার করা উচিত নয় বলে যে কোনও দিন ঝাঁটা বাতিল করা যাবে না বা ফেলে দেওয়া যাবে না। পুরোনো ঝাঁটা ফেলার জন্য উপযুক্ত দিন হলো যে কোনও শনিবার, অমাবস্যা, হোলিকা দহনের পরের দিন এবং সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের পরের দিন। এই সব দিনে পুরোনো ঝাঁটা ফেললে নেগেটিভ এনার্জির দূর হয় এবং পজ়িটিভ এনার্জি প্রবাহিত হয়। ধনতেরসে ঝাঁটা কিনলেও দীপাবলির আগে পুরোনো ঝাঁটা ফেলবেন না।
ঝাঁটা কেনার ভালো সময়
ধনতেরসের দিন দুপুরবেলা থেকে সূর্যাস্ত হওয়ার আগে ঝাঁটা কিনে নিন। সন্ধের পর ঝাঁটা কেনা অশুভ বলে মনে করা হয়।
পুরোনো ঝাঁটা কোথায় ফেলবেন?
পুরোনো ঝাঁটা পুড়িয়ে ফেলবেন না। এই কাজ করলে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে। নোংরা জায়গায় ঝাঁটা ফেলে দেবেন না। কাগজে মুড়িয়ে তারপর ঝাঁটা ফেলুন।
এই বছর যেহেতু রবিবার দীপাবলি পড়েছে, তাই পুরোনো ঝাঁটা ফেলার জন্য আপনাকে পরের শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রশ্ন. ধনতেরসে ঝাঁটা কেনা শুভ কেন?
উত্তর. ধনতেরসে ঝাঁটা কেনাকে শুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ঝাঁটা মা লক্ষ্মীর প্রতীক। এই দিনে ঝাঁটা কিনলে সংসারে সুখ, সমৃদ্ধি ও আর্থিক উন্নতি হয়।
প্রশ্ন. ধনতেরসে কখন ঝাঁটা কিনবেন?
উত্তর. ধনতেরসের দিন দুপুর থেকে সূর্যাস্তের আগে ঝাঁটা কেনা শুভ বলে মনে করা হয়। সন্ধের পর ঝাঁটা কেনা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
প্রশ্ন. বাড়িতে ভাঙা ঝাঁটা রাখা কি অশুভ?
উত্তর. বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে ভাঙা বা নষ্ট ঝাঁটা রাখা উচিত নয়। এটি নেতিবাচক শক্তির প্রভাব বাড়ায় বলে প্রচলিত বিশ্বাস।
প্রশ্ন. পুরোনো ঝাঁটা কোন দিন ফেলা উচিত?
উত্তর. শনিবার, অমাবস্যা, হোলিকা দহনের পরের দিন এবং সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের পরের দিন পুরোনো ঝাঁটা ফেলা শুভ বলে মনে করা হয়।
প্রশ্ন. পুরোনো ঝাঁটা কী ভাবে ফেলবেন?
উত্তর. পুরোনো ঝাঁটা কখনও পোড়ানো উচিত নয়। নোংরা জায়গায় না ফেলে কাগজে মুড়ে পরিষ্কার জায়গায় ফেলার পরামর্শ দেওয়া হয়।
প্রশ্ন. দীপাবলির আগে কি পুরোনো ঝাঁটা ফেলা যায়?
উত্তর. প্রচলিত বাস্তুবিশ্বাস অনুযায়ী, ধনতেরসে নতুন ঝাঁটা কিনলেও দীপাবলির আগে পুরোনো ঝাঁটা ফেলা উচিত নয়। উপযুক্ত দিনের জন্য অপেক্ষা করতে পারেন।