চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর নিরাপত্তা নিয়ে বৈঠক রাজ্য সরকারের
ভিড় সামলানো থেকে প্রাকৃতিক দুর্যোগ, সব রকমের প্রস্তুতিই রাখা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, ‘চোরবাগানের ঘটনা থেকে সকলেরই বড় শিক্ষা হয়েছে। তাই পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি রাখা হচ্ছে।’ হঠাৎ বৃষ্টি, ঝড় বা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি তৈরি হলে কী ভাবে মোকাবিলা করা হবে, তা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে।