হ্যামস্ট্রিংয়ে চোট আনোয়ারের, চেন্নাইয়িন ম্যাচে খেলা নিয়ে সংশয় - 24 Ghanta Bangla News
Home

হ্যামস্ট্রিংয়ে চোট আনোয়ারের, চেন্নাইয়িন ম্যাচে খেলা নিয়ে সংশয়

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েক মরসুম ধরেই ইস্টবেঙ্গলের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত হয়ে আসছেন আনোয়ার আলি (Anwar Ali) । তার উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি অ্যাডভান্টেজ…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েক মরসুম ধরেই ইস্টবেঙ্গলের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত হয়ে আসছেন আনোয়ার আলি (Anwar Ali) । তার উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি অ্যাডভান্টেজ যুক্ত করে দলের মধ্যে। সময়ের সাথে সাথে লাল-হলুদে কোচের বদল ঘটলেও বদলায়নি আনোয়ারের অবস্থান। বলাবাহুল্য, ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলে ও অন্যতম ভরসার মুখ আনোয়ার(Anwar Ali)। শেষ সিজনে দলের হয়ে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এবারের ঐতিহ্যবাহী ডুরান্ত কাপ জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে এই ভারতীয় ফুটবলারের। এমনকি এবারের এএফসি টুর্নামেন্টে তার উপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলেছে পারফরম্যান্সে।

লালচুংনুঙ্গা থেকে শুরু করে দিয়োগ জিভুলিচ ও জয় গুপ্তার মত ফুটবলারদের পাশাপাশি সর্বদাই কোচের অন্যতম ভরসাযোগ্য খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়ে আসছেন আনোয়ার (Anwar Ali)। অন্যান্য দিনের মতো গত মঙ্গলবার এএফসির হোম ম্যাচে ও তাকে রেখেই রক্ষণভাগ সাজিয়ে ছিলেন লাল-হলুদ হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস। শুরুটা ভালো হলেও ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের প্রথম দিকেই দেখা দেয় বিপত্তি। হ্যামস্ট্রিংয়ের এর কারণে মাঠেই বসে পড়েছিলেন তিনি। তড়িঘড়ি করে মেডিকেল টিম তার শুশ্রুষা করলেও ম্যাচ খেলার মত অবস্থায় ছিলেন না এই ডিফেন্ডার।

যারফলে বাধ্য হয়েই তাকে তুলে নিয়েছিলেন হাবাস। বিকল্প হিসেবে মাঠে এসেছিলেন সন্দীপ মান্ডি। আনোয়ারের (Anwar Ali) না থাকা যে দলের মধ্যে কতটা প্রভাব ফেলে সেই সাক্ষী থেকেছে প্রত্যেকেই। কিন্তু তখন থেকেই আনোয়ার আলির (Anwar Ali) অবস্থা নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে। ম্যাচ শেষে দলের সঙ্গে স্টেডিয়াম ছাড়ার সময় কিছুটা সমস্যা নিয়েই হাঁটতে দেখা গিয়েছিল জাতীয় দলের এই ফুটবলারকে। তবে চোট কতটা গুরুতর সেটা এখনও স্পষ্ট নয়। তাই আসন্ন আইএসএল ম্যাচে আদৌও তিনি খেলতে পারবেন কিনা তা এখনই বলা সম্ভব নয়‌। এক্ষেত্রে হয়তো তাকে বিশ্রাম দিয়েই পরিকল্পনা সাজাতে পারেন হাবাস।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *