হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। নন্দকুমার থানার কামাদা এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে আহত অনেক যাত্রী। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্যে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।