রঞ্জিতে নয়া বিতর্ক, ৩ ম্যাচ খেলা গোটা দল রাতারাতি বাতিল, মাঠে নামলেন নতুন ক্রিকেটাররা - 24 Ghanta Bangla News
Home

রঞ্জিতে নয়া বিতর্ক, ৩ ম্যাচ খেলা গোটা দল রাতারাতি বাতিল, মাঠে নামলেন নতুন ক্রিকেটাররা

Spread the love

রিপোর্ট অনুযায়ী, মেঘালয় ক্রিকেট সংস্থার অন্দরের ক্ষমতার লড়াইয়ের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সংস্থাটি আপাতত দু’টি শিবিরে বিভক্ত। এক দিকে রয়েছেন সভাপতি জেমস সাংমা, অন্য দিকে সচিব রেয়নাল্ড খারকামনি। দু’জনের মধ্যে বিরোধ গড়ায় মেঘালয় হাই কোর্ট পর্যন্ত। সেখানে সভাপতি সাংমার পক্ষেই রায় দেয় আদালত। আগের তিনটি ম্যাচে যে দল খেলেছিল, সেই দলকে অবৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি সচিবের শিবিরের তৈরি অ্যাপেক্স কাউন্সিলের সমস্ত সিদ্ধান্ত এবং দলের নির্বাচনও বাতিল করে দেয় আদালত।

ম্যাচের আগের রাতে নতুন দল, তৈরি ছিল না ক্রিকেটাররা

আদালতের নির্দেশের পর রাতারাতি নতুন দল তৈরি করা হয়। কিন্তু আগের দলের ক্রিকেটাররা এই পরিবর্তনের বিষয়ে কিছুই জানতেন না। তাঁরা ম্যাচ খেলতে মাঠেও পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ম্যাচ রেফারি তাঁদের জানিয়ে দেন, এই ম্যাচে খেলার অনুমতি নেই তাঁদের। কারণ, BCCI নতুন দলকে স্বীকৃতি দিয়েছে।

ক্রিকইনফোর (Cricinfo) একটি প্রতিবেদন অনুযায়ী, পুরনো দলের ক্রিকেটাররা ম্যাচের আগের সন্ধ্যা পর্যন্ত অনুশীলন করেছিলেন। অথচ নতুন দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের কেউই ম্যাচের আগে কোনও প্রস্তুতি নিতে পারেননি। এমন কী, নতুন দলের দু’-তিন জন ক্রিকেটার ম্যাচের আগে পর্যন্ত নিজেদের সতীর্থদের সঙ্গেও পরিচিত ছিলেন না। ফলে কোনও রকম প্রস্তুতি ছাড়াই নাগাল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে হয় মেঘালয়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *