ফের ধাক্কা লাল-হলুদের, এএফসিতে এগিয়ে থেকে হার মশাল কন্যাদের - 24 Ghanta Bangla News
Home

ফের ধাক্কা লাল-হলুদের, এএফসিতে এগিয়ে থেকে হার মশাল কন্যাদের

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবার এএফসির ম্যাচে আটকে গেল ইস্টবেঙ্গলের মহিলা দল (East Bengal Women)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রাতে কিশোর ভারতী স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবার এএফসির ম্যাচে আটকে গেল ইস্টবেঙ্গলের মহিলা দল (East Bengal Women)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রাতে কিশোর ভারতী স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার শক্তিশালী ফুটবল ক্লাব হোয়াচেওন কেএসপিও ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত হয় অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। ইস্টবেঙ্গলের হয়ে একটিমাত্র গোল করেন ফাজিলা ইয়াকপুত। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার এই দলের হয়ে জোড়া গোল করেন উইং জে-ইউন। এছাড়াও গোল করেন সু-বিন লি, ইউন-জু মুন। একটা সময় এই ম্যাচে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। কিন্তু সেই অগ্ৰগমণ ধরে রাখা সম্ভব হয়নি।

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ফাজিলা ইয়াকপুত। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচের শুরুতে দল এগিয়ে যেতেই যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে খেলতে দেখা গিয়েছিল ভারতের এই ফুটবল দলকে। কিন্তু সেটা ধরে রাখা সম্ভব হয়নি। ২৬ মিনিটের মাথায় সু বিন-লিয়ের গোলে সমতায় ফিরেছিল হোয়াচেওন ফুটবল দল। প্রথমার্ধে তারপর আরও একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও সেগুলি কাজে লাগাতে পারেননি ফুটবলাররা। অমীমাংসিত প্রথমার্ধ থাকার পর দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়িয়ে নেয় প্রতিপক্ষ দল।

৫৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দ্বিতীয় গোল তুলে নেয় দক্ষিণ কোরিয়ার এই ফুটবল ক্লাব। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই তিন মিনিটের ব্যবধানে ফের গোল হজম। এবার গোল করে গেলেন উন জু-মুন‌। তারপর থেকেই যথেষ্ট রক্ষণাত্মক ফুটবল খেলতে দেখা গিয়েছিল ময়দানের এই দলকে। কিন্তু ভুল বোঝাবুঝির প্রভাব যথেষ্ট লক্ষ্য করা গিয়েছিল ম্যাচের মধ্যে। সেই সুযোগ কাজে লাগিয়েই ৭৬ মিনিটের মাথায় ফের বল গোলে ঠেলে যান উই জে-ইউন। শেষ পর্যন্ত এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ। গতকাল এএফসিতে আল সিবের কাছে পরাজিত হয়েছিল ইস্টবেঙ্গলের পুরুষ দল। আজ আটকে গেল মহিলা দল।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *