আল সিবের কাছে পরাজিত হয়ে কী বললেন হাবাস? - 24 Ghanta Bangla News
Home

আল সিবের কাছে পরাজিত হয়ে কী বললেন হাবাস?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই মরসুমের মত এএফসি চ্যাম্পিয়নস লিগের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের (East Bengal)। মঙ্গলবার সন্ধ্যায় এসিএল টুয়ের দ্বিতীয় হোম ম্যাচে নেমেছিল…

antonio-lopez-habas-reaction-east-bengal-loss-al-seeb-afc-champions-league-two

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই মরসুমের মত এএফসি চ্যাম্পিয়নস লিগের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের (East Bengal)। মঙ্গলবার সন্ধ্যায় এসিএল টুয়ের দ্বিতীয় হোম ম্যাচে নেমেছিল মশাল ব্রিগেড। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল ওমানের ফুটবল ক্লাব আল সিবের বিরুদ্ধে। শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হয় আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। বলাবাহুল্য, ম্যাচের প্রায় অধিকাংশ সময়ে জুড়ে দাপিয়ে ফুটবল খেললেও গোলের মুখ খুলতে পারেনি ফুটবলাররা। ডেভিড লালহানসাঙ্গা থেকে শুরু করে একে লোবা, লুকাস জেলেন্সকির মত দাপুটে স্ট্রাইকাররা খেললেও গোল আসেনি।

এমনকি গত ম্যাচের মত এদিন ও দাপুটে ফুটবল খেলেছিলেন দানি রামিরেজ‌। কিন্তু ব্যর্থ হন শেষ মুহূর্তে। বর্তমানে গ্ৰুপের পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি তাতে পরবর্তী রাউন্ডে যাওয়া আর হয়তো সম্ভব নয়। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। আসলে গোটা ম্যাচ জুড়ে যে গোলের সুযোগ নষ্ট করেন খেলোয়াড়রা সেটা ব্যাপকভাবে প্রভাব ফেলে ম্যাচের মধ্যে। শেষ পর্যন্ত ম্যাচের অন্তিম লগ্নে এসে জোড়া গোল হজম করে ইস্টবেঙ্গল। তারপর আর ম্যাচে ফেরার জন্য যথেষ্ট সময় ছিল না। দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে হতাশ করেছে লাল-হলুদ হেডস্যারকে।

ম্যাচ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ইস্টবেঙ্গলের হিসেব মত তিন থেকে চার পাঁচটি গোল করা উচিত ছিল। কিন্তু আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। প্রতিপক্ষ দুটি সুযোগ পেয়েছিল এবং গোল করেছে। আমার মনে হয় না এই ফলাফল আমাদের প্রাপ্য ছিল। এটা খুবই কঠিন।’ এই হতাশা কাটিয়ে এবার আসন্ন আইএসএল ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স করার অন্যতম লক্ষ্য গতবারের খেতাব জয়ীদের।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *