৬৪/৬ থেকে ২০৪/৯, সামি-শাহবাজ়দের ব্যর্থতায় বাংলার বিরুদ্ধে লিড মহারাষ্ট্রের - 24 Ghanta Bangla News
Home

৬৪/৬ থেকে ২০৪/৯, সামি-শাহবাজ়দের ব্যর্থতায় বাংলার বিরুদ্ধে লিড মহারাষ্ট্রের

Spread the love

তনয়ের দাপটে মহারাষ্ট্রের কামব্যাক

এই অবস্থা থেকে দলের হাল ধরেন তনয় সাঙ্ঘভি। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। ২৮ রান করেন সৌরভ নাওয়ালে। নয় নম্বরে নেমে রাজবর্ধন হাঙ্গারগেকর করেন ২৪ রান। হিতেশ ফেরেন এক রানে। তবে একটা প্রান্ত আগলে রাখেন তনয়। বল হাতে তিন উইকেট নিয়েছিলেন তিনি। এ বার জ্বলে উঠলেন ব্যাট হাতে।

লড়াকু হাফ সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। দিনের শেষে ১৬৭ বলে ৫৭ রানে অপরাজিত তিনি। এখনও পর্যন্ত তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা মেরেছেন। শেষে নেমে প্রদীপ দাধে যোগ্য সঙ্গ দিচ্ছেন তাঁকে। ৫৯ বলে ২২ রানে অপরাজিত তিনি। দিন শেষে ৯ উইকেটে ২০৭ রান তুলেছে মহারাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *