পাঁচ বছরে‎ রাজস্ব লুট ৮৫৫ কোটি টাকা - 24 Ghanta Bangla News
Home

পাঁচ বছরে‎ রাজস্ব লুট ৮৫৫ কোটি টাকা

Spread the love

চার্জশিট অনুযায়ী, মহম্মদবাজারে টুলুর পার্কিং লটে জাল ডিসিআর ছাপানোর জন্য একটি ছাপাখানা তৈরি করা হয়েছিল। সেই ছাপাখানায় তল্লাশি চালিয়ে ৪৮২টি জাল ডিসিআর উদ্ধার হয়। এ ছাড়া বিভিন্ন টোল প্লাজ়া ও টুলুর শাগরেদ ও ম্যানেজারদের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৪৮৮টি ডিসিআর উদ্ধার হয়। তার মধ্যে ৪৭৮টিই জাল। চার্জশিটে আছে, ২০২১ থেকে ২০২৫–এর মধ্যে ৭৪, ৮৯৯টি ডিসিআর ইস্যু করা হয়। তার মধ্যে ৬২,০৮৮টিই জাল। তদন্তকারীদের পর্যবেক্ষণ, পাঁচ বছরে ইস্যু করা ডিসিআর–এর ৯৯.৬ শতাংশই জাল। ২০২১–২০২২–এ ১২৪ কোটি, ২০২২–২০২৩–এ ২৭০ কোটি, ২০২৩–২০২৪–এ ১৪৬ কোটি, ২০২৪–২০২৫–এ ১৩৮ কোটি এবং ২০২৫–২০২৬–এ ১৭৭ কোটি — অর্থাৎ মোট ৮৫৫ কোটি টাকা রাজস্ব লুট হয়েছে। ‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *