আল সিব ম্যাচের আগে কী বললেন লাল-হলুদ কোচ ? - 24 Ghanta Bangla News
Home

আল সিব ম্যাচের আগে কী বললেন লাল-হলুদ কোচ ?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের চতুর্থ ম্যাচে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওমানের শক্তিশালী…

east-bengal-vs-al-seeb-antonio-lopez-habas-pre-match-press-conference

সায়ন সেনগুপ্ত, কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের চতুর্থ ম্যাচে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওমানের শক্তিশালী ফুটবল ক্লাব আল সিব। গত মাসেই এই আন্তর্জাতিক টুর্নামেন্টের অ্যাওয়ে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে শেষ পর্যন্ত গোলশূন্য ফলাফলে মাঠ ছেড়েছিল দুই শিবির। একাধিক গোলের সুযোগ আসলেও গলের মুখ খুলতে ব্যর্থ হয়েছিল উভয় দলের ফুটবলাররা। যারফলে, বিদেশের মাটি থেকে ইস্টবেঙ্গল যেমন দ্বিতীয় পয়েন্ট সংগ্রহ করেছিল ঠিক তেমনভাবেই টুর্নামেন্টের প্রথম পয়েন্ট ছিনিয়ে নিয়েছিল আল সিব।

তবে এবার ঘরের মাঠ থেকে পুরো পয়েন্ট নিতে চাইবে মশাল ব্রিগেড। সেক্ষেত্রে কিছুটা হলেও অ্যাডভান্টেজ দিতে পারে নিজেদের সমর্থক। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থক থাকাটা যে একটা বিরাট বড় ফ্যাক্টর সেটা বলাই চলে। সেই সমস্ত দিক বুঝে শুনেই ভারতে এসেছে ওমানের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে দানি রামিরেজের পাশাপাশি রশিদের মত ফুটবলারদের সমীহ করেই মেয়েদের পরিকল্পনা সাজাতে চাইবে আল সিব। পরিস্থিতি যেমনই হোক টুর্নামেন্টের এখন প্রতিটি ম্যাচকেই ফাইনাল ম্যাচ হিসেবে দেখছেন আন্তোনিও লোপেজ হাবাস।

ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ আমরা ম্যাচে সেরাটা দেওয়ার প্রস্তুতি নিয়েছি।আমি দলের অবস্থা ও শারীরিক সক্ষমতা নিয়ে খুশি, কিন্তু অনুশীলনের জন্য আমাদের হাতে সময় সীমিত। আমাদের মাত্র দুটি অনুশীলন সেশন। একটি রিকভারির ওপর এবং অন্যটি কৌশলগত প্রস্তুতির ওপর।গত এক মাস ধরে এটাই আমাদের রুটিন। প্রতিযোগিতার সময়সূচির কারণে, আমরা এর চেয়ে বেশি অনুশীলন করার সুযোগ পাচ্ছি না, তাই আমাদের হাতে থাকা সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে।’ এই ম্যাচ থেকে তিন পয়েন্ট আসলে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা অনেকটাই প্রশস্ত হয়ে যাবে ময়দানের এই প্রধানের।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *