Kunal Ghosh on Bageshwar baba: ‘এর আগে বাঙালিদের কটূক্তি’, ঈশ্বরের অপমানে মামলা হবে না? প্রশ্ন কুণালের | TMC Leader Kunal Ghosh comment on Bageshwar baba
কুণাল ঘোষ আক্রমণ করলেন বাগেশ্বর বাবাImage Credit: PTI
কুণাল ঘোষ বলেন, “শ্রীকৃষ্ণকে এইভাবে অপমান করার অধিকার বাগেশ্বরকে কে দিল?” এরপর বাগেশ্বরের পুরনো আমিষ-নিরামিষ প্রসঙ্গও উস্কে দিয়েছেন কুণাল। তিনি বলেন, “এর আগে বাঙালিদের কটূক্তি, এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত, ঈশ্বরের অপমানে মামলা হবে না?”
বাগেশ্বর কী বলেছেন?
ভাইরাল ভিডিয়োতে বলতে শোনা যাচ্ছে, “তোমাদের ঠাকুরের সব ছবি দেখ। এদিকে ওদিকে তাকিয়ে আছে। তিনি দাঁড়ালেও তিন জায়গায় বেঁকে থাকেন। পা ক্রস করে দাঁড়ান। কোমর বেঁকে থাকে, ঘাড় বেঁকে থাকে। বেঁকে বাঁশি বাজান তিনি।” রামের ভঙ্গিমার তুলনা করে ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, “আমাদের ঠাকুর সোজা দাঁড়ান, সোজা হাঁটেন, নামও সোজা। তোমাদের ঠাকুর দাঁড়ান বেঁকে, চলেন বেঁকে, তাকানও বেঁকে”। তিনি আরও উল্লেখ করেন, বাঁশি বাজানো তো সহজ, ধনুক ধরা সহজ ব্যাপার নয়।
বিতর্কের পর ক্ষমা চেয়ে তিনি বলেন, “আমি নিজে কৃষ্ণের ভক্ত। আমি শ্রীকৃষ্ণের গুনগান গাই। আমি রাম ও কৃষ্ণের মধ্যে বিভেদ তৈরি করতে চাইনি। বাঁশি নিয়ে আমি একটি জনপ্রিয় কথার ব্যাখ্যা করছিলাম। সেটাই সবাই ভুল বুঝেছে। রাম ও কৃষ্ণ তো আসলে একই।”