CM:' হাইকোর্টে লটকে রয়েছে, স্পেশ্যাল পিপি অ্যাপোয়েন্ট করেছি', বড় পূর্বাভাস দিয়ে রাখলেন শুভেন্দু | West bengal cm vows strict action in all physical assault and murder cases says no accused will be spared - 24 Ghanta Bangla News
Home

CM:’ হাইকোর্টে লটকে রয়েছে, স্পেশ্যাল পিপি অ্যাপোয়েন্ট করেছি’, বড় পূর্বাভাস দিয়ে রাখলেন শুভেন্দু | West bengal cm vows strict action in all physical assault and murder cases says no accused will be spared

Spread the love

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla

কলকাতা: বারুইপুর কাট টু গাইঘাটা- ধর্ষণ খুনের অভিযোগে এনকাউন্টার দেখেছে বাংলা। তোলপাড় হয়েছে রাজনীতি। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলে এসেছেন মেয়েদের ওপর নির্যাতনের কোনও অভিযোগ এলে তাতে দ্রুপ পদক্ষেপ করা হবে। তার নিদর্শনও রেখেছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি থেকে মঙ্গলবার আরও একবার মুখ্যমন্ত্রী বললেন, আগের আমলেও কোনও ধর্ষণ খুনের মামলায় অভিযুক্তদের ছাড় হবে না।

তিনি বলেন, “এখনও বলে গেলাম, মাটিগাড়া থেকে শুরু করে যতগুলো আগের সরকারের আমলে ধর্ষণ খুন হয়েছে, ক্যাপিটাল পানিশমেন্ট পেয়েছে, হাইকোর্টে লটকে রয়েছে, স্পেশ্যাল পিপি অ্যাপোয়েন্ট করেছি। একটাকেও ছাড়ব না।” পূর্বতন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দেখেছেন তো আমাদের মেয়েদের-বোনেদের গায়ে হাত তুললে কী হয়! আগের মুখ্যমন্ত্রী বলত, ছোট ঘটনা, লভ এফেয়ার্স, মেয়েটা তো গর্ভবতী ছিল।”

২০১২ সালের পার্কস্ট্রিট গণধর্ষণকাণ্ড তোলপাড় ফেলে দিয়েছিল বাংলায়। তখন সবে সবে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনাকে ‘সাজানো ঘটনা’  বলেছিলেন তিনি। তা  নিয়ে কম জলঘোলা হয়নি। এরপর নদিয়ার হাঁসখালির একটি ধর্ষণ ও মৃত্যুর ঘটনাকে ‘ছোট ঘটনা’ বা দুর্ঘটনা হিসাবে উল্লেখ করেন। নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের প্রেমও ছিল বলে দাবি করেছিলেন সে সময়ে। হাঁসখালির ঘটনার পরপরই বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বলেছিলেন, ‘‘আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, না কি লভ অ্যাফেয়ার বলবেন… না কি শরীরটা খারাপ ছিল, না কি কেউ ধরে মেরেছে… আমি পুলিশকে বলেছি, ঘটনাটা কী? ঘটনাটা খারাপ। গ্রেফতার হয়েছে। মেয়েটার নাকি লভ অ্যাফেয়ার ছিল শুনেছি।’’

এদিনের সভা থেকে সেই ‘শব্দবন্ধগুলো’ই উল্লেখ করে মমতাকে খোঁচা দেন শুভেন্দু। তবে বদলের বাংলায় পরপর দুটি ক্ষেত্রে ধর্ষণ-খুনে অভিযুক্তের এনকাউন্টার হতে দেখেছে বাংলা। এখনও আদালতে ঝুলছে রাজ্য তোলপাড় করা তিলোত্তমাকাণ্ড। এদিন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, একটি মামলাও ছাড় পাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *