Breaking News Live: আরব সাগরে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান নৌ-সেনার - 24 Ghanta Bangla News
Home

Breaking News Live: আরব সাগরে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান নৌ-সেনার

Spread the love

ইরানের কোশেম আইল্যান্ড ও বন্দরে একাধিক বিস্ফোরণের শব্দ

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত। এর মধ্যেই মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং বন্দর লেঙ্গেহ-তেও একাধিক বিস্ফোরণ হওয়ার খবর মিলেছে।

আরব সাগরে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান নৌ-সেনার

আরব সাগরে সোমালি জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাল ইন্ডিয়ান নেভি। গত সপ্তাহে একটি ইরানি ট্রলার অপহরণ করে নিয়েছিল জলদস্যুরা। তাতে থাকা ২০ জন নাবিককেও আটক করেছিল তারা। সেই বন্দিদের উদ্ধার করল ভারতীয় নৌ-সেনা।

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, মেঘলা আকাশ দক্ষিণবঙ্গেও

মধ্যরাতে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু। IMD জানিয়েছে, সেই সময়ে তার গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ ওই ঘূর্ণিঝড়ের ‘চোখ’ ঢুকে গিয়েছে স্থলভাগে। তার জেরে ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে। দক্ষিণবঙ্গেও সকাল থেকে মেঘলা আকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *