Agnimitra Paul News: ‘কলকাতা সাক্ষী থাকল এক ঐতিহাসিক শক্তিপ্রদর্শনের’, কেন বললেন অগ্নিমিত্রা? | Minister Agnimitra Paul give statement on Rally
অগ্নিমিত্রা পাল, মন্ত্রীImage Credit: Facebook
অগ্নিমিত্রা লিখেছেন, “কলকাতায় বিজেপির বিশাল সমাবেশে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের একাধিক শীর্ষ নেতা। এই সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি নজর কেড়েছে।” রাজ্যের মন্ত্রী আরও বলেছেন, “বঙ্গের মানুষ তাঁদের মতামত স্পষ্ট করে দিয়েছেন। তাঁদের বার্তা, বাংলায় কোনও অরাজকতার জায়গা নেই। রাজ্যের মানুষ শান্তি, নিরাপত্তা, উন্নয়ন এবং এমন এক সরকার চান, যারা নাগরিকদের স্বার্থকে সবার আগে গুরুত্ব দেবে। তোষণের রাজনীতি, দুর্নীতি এবং আইনশৃঙ্খলার অবনতির রাজনীতির অবসান ঘটাতে তাঁরা বদ্ধপরিকর।”
তিনি এও বলেছেন, “ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমকে গভীর অস্বস্তিতে ফেলেছে। তাঁদের সেই অস্বস্তি স্পষ্ট।” তবে বিরোধীদের ‘রাজনৈতিক নাটকে বাংলার মানুষ বিভ্রান্ত হবেন না’ বলেও দাবি করেছেন অগ্নিমিত্রা।
সব শেষে অগ্নিমিত্রা বলেন, “বাংলায় অরাজকতা বরদাস্ত করা হবে না। তোষণের রাজনীতির কাছে মাথা নত করবে না বাংলা। মানুষের রায়ই শেষ কথা বলবে—এই বার্তাই দেওয়া হয়েছে বিজেপির এই সমাবেশ থেকে।”