লাদাখে সোনমের স্কুল বন্ধ করে দিতে বলল প্রশাসন, কারণ কী?
সোনম ওয়াংচুকের ‘হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস, লাদাখ’ নিয়ে টানাপড়েন চলছিলই। তার মধ্যেই এ বার লেহ-তে পরিবেশকর্মীর ‘ডেজ়ার্ট ফ্লাওয়ার স্কুল’ বন্ধের নির্দেশ দিল লাদাখ প্রশাসন। তাদের অভিযোগ, প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই স্কুলের কাজকর্ম শুরু করে দেওয়া হয়েছে।
লেহ-র তহসিলদারের জারি করা একটি নোটিস পাঠানো হয়েছে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো-কে। তিনিই ‘হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস, লাদাখ’-এর প্রতিষ্ঠাতা-কর্ণধার। নোটিসে বলা হয়েছে, জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টে বিচারাধীন জমি মামলায় প্রভাব ফেলতে পারে, এমন কোনও কাজ যেন না করা হয়।