ময়নাগুড়ির শিবাজি সঙ্ঘের পুজোয় পরিবেশবান্ধব মণ্ডপ
ক্রান্তির প্রায় দশ জন শিল্পী মণ্ডপের কাজ করছেন, প্রতিমা তৈরি করছেন হাসপাতাল পাড়ার তরুণ শিল্পী কুণাল পাল। পুজো কমিটির সদস্যদের মধ্যে সঞ্জীব সরকার, রূপন দত্ত, অভিজিৎ বর্ধন, সুমন দত্ত, বাবাই হালদার, রবীন্দ্রনাথ বিশ্বাসরা জানিয়েছেন, এক সময়ে প্রবীণদের হাতেই এই পুজোর দায়িত্ব ছিল, তবে এখন তরুণ প্রজন্ম পুজোর কাজকর্ম সামলান। তবে প্রবীণ সদস্যরাও পুজোর কয়েকটা দিন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পুজোর উদ্বোধন করবেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়।