মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ইউটিউবার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিঙ্কুর বিরুদ্ধে বর্ধমান আদালতে একটি মামলা করেন বর্ধমান থানার কেষ্টপুর বাগানবাড়ির বাসিন্দা রবীন্দ্রকুমার সাউ। এর ভিত্তিতে মামলা রুজু করে তদন্তের জন্য বর্ধমান থানার আইসিকে নির্দেশ দেয় আদালত।
রবীন্দ্রকুমার জানিয়েছেন, বছর তিনেক আগে টিঙ্কুর সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন তাঁর পরিচিত জামালপুর থানার চক্ষণজাদির এক বাসিন্দা। নবাবহাট এলাকার দোকানে এসে এক সঙ্গে গল্প করার সুবাদে তাঁদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। আবগারি দপ্তরের তাদের যোগাযোগ আছে বলে অল্প টাকায় মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার কথাও বলে তারা। সেই কথায় রাজিও হয়ে যান তিনি।