ফ্লোরিডায় বিমান দুর্ঘটনা: ৬ মাস আগেও মাঝ-আকাশে বড় বিপদে পড়ে সেই জেট, পাইলট কি নাতালিয়াই ছিলেন?
মহিলা পাইলট উত্তর দেন, ‘আমরা আপনাকে কল করতেই যাচ্ছিলাম। আমরা মাঝারি মাত্রার টার্বুল্যান্সের মুখে পড়েছি। উচ্চতা ধরে রাখতে পারছি না।’ এই জবাবে বিরক্ত হয়ে কন্ট্রোলার বলেন, ‘এটা মাঝারি নয়, অবিলম্বে ৪,০০০ ফুটে নেমে আসুন। যদি আপনি উচ্চতা বজায় রাখতে না পারেন, তবে তা মাঝারি নয়। সেটা মারাত্মক টার্বুল্যান্স। আপনারা কি মারাত্মক টার্বুল্যান্সের সম্মুখীন হচ্ছেন?’ এর পর ওই মহিলা পাইলট এবং তাঁর সঙ্গী এক পুরুষ দু’জনেই জবাব দেন, ‘হ্যাঁ স্যার।’
প্রসঙ্গত, ফ্লোরিডায় আছড়ে পড়া বিমানটিও মাঝআকাশে তীব্র ঝাঁকুনির মুখে পড়েছিল। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ যাত্রা শুরু করার পরেই সেটি ৪১,০০০ ফুট উচ্চতায় পৌঁছে যায়। এর পরে দুপুর সাড়ে ১২টা নাগাদ ফ্লোরিডার নেপলসের কাছে সেটি ৩৫,০০০ ফুটে নামতে শুরু করে। পৌনে ১টা নাগাদ টার্বুল্যান্সের কারণে ৩৭,০০০ ফুটে ওড়ার অনুমতি চান বিমানের ৫৫ বছর বয়সি প্রধান পাইলট জেফ গ্রেগরি এবং তাঁর সহকারী নাতালিয়া। ঠিক তার কিছু ক্ষণ পরেই দ্রুত গতিতে নীচে নেমে দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ পাম বিচে আছড়ে পড়ে বিমানটি।