ত্রিপুরার রাস্তায় ফেলে বিএসএফ জওয়ানদের বেধড়ক মারধর, গ্রেপ্তার ৮ - 24 Ghanta Bangla News
Home

ত্রিপুরার রাস্তায় ফেলে বিএসএফ জওয়ানদের বেধড়ক মারধর, গ্রেপ্তার ৮

Spread the love

ত্রিপুরার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় প্রায়দিনই চোরাচালানের ঘটনা ঘটে। খবর পেয়ে তা রুখতে গিয়েছিলেন BSF জওয়ানরা। চোরাচালানে জড়িত থাকার সন্দেহে হেফজুর রহমান নামে এক জনকে আটকও করেন জওয়ানরা। তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও বিএসএফ জওয়ানদের মধ্যে শুরু হয় বাদানুবাদ। সেই সময়ে জওয়ানদের আক্রমণ করেন বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই হামলার ভিডিয়ো। তাতেই দেখা গিয়েছে, ওই জওয়ানদের মারতে লাঠি হাতে এগিয়ে আসেন মহিলারাও। তাঁরা এক জওয়ানকে মাটিতে ফেলে তাঁর হাত থেকে আগ্নেয়াস্ত্রটি ছিনিয়ে নেন। বেশ কয়েক জন বাঁশের লাঠি হাতে গাড়িতে হামলা করেন বলে অভিযোগ। গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করা হয়েছে বলেও দাবি। ওই ঘটনায় আহত হয়েছেন বিএসএফের সহকারী কমান্ড্যান্ট রোহিত কুমার এবং বিএসএফের আরও দুই জওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *