বাতিল ফ্লাইট, রানওয়েতেই শুয়ে পড়লেন ক্ষুব্ধ যাত্রীরা|Ei Samay
ঘণ্টার পর ঘণ্টা হেনস্থার পরে যাত্রীদের ফের রানওয়েতে নামিয়ে দেওয়া হয়। অভিনেত্রী বিজয়লক্ষ্মী ভিডিয়ো পোস্ট করে ব্যঙ্গের সুরে বলেন, ‘জীবনে কোনও দিন ভাবিনি প্লেনের তলায় এ ভাবে শুয়ে থাকতে হবে।’ ক্যামেরায় তিনি দেখান, বাকি যাত্রীরাও কী ভাবে ক্লান্ত হয়ে রানওয়েতেই মাটিতে বসে বা শুয়ে অপেক্ষা করছেন। বিজয়লক্ষ্মী ক্ষোভ উগরে আরও বলেন, ‘জীবনের প্রথমবার বোর্ডিং হওয়ার পর বিমান খালি করতে শুনলাম।’ মুম্বই বিমানবন্দরের বিধিনিষেধের যুক্তিও মানতে নারাজ তিনি। অভিনেত্রীর দাবি, তিনি গোরক্ষপুরের মেয়ে এবং বহুবার রাতে এই রুটে যাতায়াত করেছেন। স্পাইসজেটের এই আচরণকে অপেশাদার ও অন্যায় বলে জানিয়েছেন তিনি।