টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি-কাণ্ডে গ্রেপ্তার আরও এক মহিলা
এর আগে রাজস্থানের কোটা, দিল্লি এবং হরিয়ানার সোনিপত থেকে মোট ১২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ২৭ অক্টোবর এই মামলায় মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (MCOCA)-এর একাধিক ধারা যুক্ত করা হয়। নতুন করে সুবেহা পণ্ডিতের গ্রেপ্তারির পর মামলায় ধৃতের সংখ্যা বেড়ে ১৩। এই অপরাধচক্রের সঙ্গে আর কারা জড়িত, গুলি চালানোর ঘটনায় প্রত্যেকের ভূমিকা কী ছিল, তা জানতে তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।